লোহাগাড়ায় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে লোহাগাড়া শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরাম (LESUF)-এর ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১ মার্চ) প্রধান সমন্বয়কারী সাবেত চৌধুরী নাবিল-এর অনুমতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাফওয়ান মোহাম্মদ আরমান, সহ-সভাপতি মনোনীত হয়েছেন মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এইচ এম মাসুম, অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মানিক হাসান। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান।
এছাড়াও কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সম্মিলিতভাবে লোহাগাড়ার শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম পরিচালনায় কাজ করবেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জানান, লোহাগাড়াকে একটি শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ হিসেবে গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।




