যশোর মনিরামপুর থানার রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবী করা হয়েছে। শুটার সহ আটক ০২ (দুই) জনকে আটক এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি, চাকু ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত ০৫/০১/২০২৬ তারিখ সন্ধা আনুমানিক ০৫:২৮ ঘটিকার সময় যশোর মনিরামপুর থানাধীন কপালিয়া বাজারে আলম সরদারের দোতলা বিল্ডিং এবং হাবিব এর মার্কেটের মাঝে কপালিয়া গ্রামে যাওয়ার কাচাঁ রাস্তায় ঝুমা বিউটি পার্লারের সামনে রানা প্রতাপ বৈরাগী দাড়িয়ে থাকা আবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে এবং হত্যা নিশ্চিত করার জন্য গলায় জবাই করে মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বিষয় সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার যশোর এর দিক নির্দেশনায় ডিবি এবং থানা পুলিশের চৌকস টিম যশোর মনিরামপুর থানা এলাকায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে। ঘটনা স্থলের সিসি টিভি ফুটেজ, আধুনিক তথ্য প্রযুত্তির ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি),ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ইং- ২০/০২/২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৩:০০ ঘটিকার সময় রাজশাহী জেলার তানোর থানাধীন মোহাম্মদপুর গ্রামস্থ আসমত আলী খান, পিতা-মৃত জান মোহাম্মদ এর বসতবাড়ি হতে মাহমুদ হাসান হৃদয়(২৮) মাতাঃ- মমতাজ বেগম সাং- বারান্দি( পালবাড়ি মোড়),শামীম হুসাইন (৩১)পিতাঃ-মৃত শহিদুল ইসলাম মাতাঃ- আছিয়া বেগম,সাং- বারান্দি পূর্ব পাড়া উভয় ০৪ নং পায়রা ইউনিয়ন, থানাঃ- অভয়নগর জেলাঃ- যশোর আসামীদেরকে আটক করে। প্রাথমিকভাবে তারা হত্যার দ্বায় স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি, চাকু ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আসামীদের ইং ২০/০২/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।




