যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান শহিদ দিবস পালন

যশোরের  বিভিন্ন  শিক্ষা  প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে  মহান শহিদ দিবস পালন করা হয়েছে। আলোচনা  শেষে শহিদদের মাগফিরাত কামনায় দোয়া  করা হয়।
সরকারি মহিলা কলেজ
সরকারি মহিলা কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন  অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্য প্রফেসর আলাউদ্দীন, শিক্ষক পরিষদের  সম্পাদক সহযোগী অধ্যাপক  রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের আহবায়ক সহযোগী অধ্যাপক  মোনতাজ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন
সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন,সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় নিজয়ী ৩ ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  শেষে অনুষ্ঠিত  হয় দোয়া।
যশোর  শিক্ষা  বোর্ড সরকারি  মডেল  স্কুল  অ্যান্ড কলেজ
যশোর  শিক্ষা  বোর্ড সরকারি  মডেল  স্কুল  অ্যান্ড কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর  আব্দুল  হান্নান।
অনুষ্ঠানের আহবায়ক  প্রভাষক নাছিরা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন  প্রভাষক সাইফউদ্দীন, সহকারী শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় নিজয়ী ৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে শহিদ স্মরণে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক জহুরুল  হক।
 জিলা স্কুল
জিলা স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক প্রভাতী হোসনে আরা পারভীন, সহকারী প্রধান শিক্ষক দিবা আব্দুর রউফ,  সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান প্রমুখ।আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় নিজয়ী ৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন