মাগুরার শালিখারয় খাল খনন প্রকল্পের সমাপ্তি ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

মাগুরার শালিখা উপজেলার কাঁঠালবাড়িয়া খাল খনন প্রকল্পের কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। আজ ৩০ জুন মঙ্গলবার বেলা তিনটায় খালের পাড়ে এক সংক্ষিপ্ত সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উক্ত সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) চেয়ারম্যান ও বিএনপি নেতা হোসাইন শিকদার। তিনি তার বক্তব্যে খালের সুষ্ঠু ব্যবহার এবং এর রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

​শালিখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের সার্বিক তত্ত্বাবধানে নির্ধারিত সিডিউল বা নিয়ম মেনেই ১৭৫৩ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই খালটি খনন করা হয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও খালের পাড়ের সৌন্দর্য বর্ধনে দুই ধারে ৫৬০টি উন্নত মানের নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে।

​অনুষ্ঠানে স্থানীয় পল্লী শিল্পী সিরাজুল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ‘উন্নয়নের ফুল ফুটিয়েছে শহীদ জিয়াউর রহমান’ শিরোনামের গানসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক গান পরিবেশন করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সহ সভাপতি তারিকুল ইসলাম,  সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, শালিখা ইউনিয়ন  কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ও সাংবাদিক সুব্রত কুমার, স্থানীয় ব্যক্তিত্ব বাবর আলী, শরিফুল ইসলাম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খননকাজে অংশ নেওয়া শ্রমিকবৃন্দ।

 হয়।

​উক্ত সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা হোসাইন শিকদার। তিনি তার বক্তব্যে খালের সুষ্ঠু ব্যবহার এবং এর রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

​শালিখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের সার্বিক তত্ত্বাবধানে নির্ধারিত সিডিউল বা নিয়ম মেনেই ১৭৫৩ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই খালটি খনন করা হয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও খালের পাড়ের সৌন্দর্য বর্ধনে দুই ধারে ৫৬০টি উন্নত মানের নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে।

​অনুষ্ঠানে স্থানীয় পল্লী শিল্পী সিরাজুল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ‘উন্নয়নের ফুল ফুটিয়েছে শহীদ জিয়াউর রহমান’ শিরোনামের গানসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক গান পরিবেশন করেন।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন