মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মাগুরার মহম্মদপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি-কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মহম্মদপুর উপজেলার সরকারি আর. এস. কে. এইচ. ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমূর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা।

​সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন।​জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান ও অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান।উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ: সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্য সচিব মো. আক্তারুজ্জামান এবং সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল।অন্যান্য নেতৃবৃন্দ: উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, জেলা কৃষক দলের সভাপতি মো. রুবায়েত হোসেন খাঁন, জেলা বিএনপি সদস্য আশরাফুজ্জামান রিংকু এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা

​মূল অনুষ্ঠানের আগে মহম্মদপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো. আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এস. আর. এ. হান্নানের সঞ্চালনায় এসময় সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নিতাই রায় চৌধুরীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন