বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর প্রভাবে গভীর বনাঞ্চল থেকে ভেসে বরগুনার তালতলী উপজেলার একটি নদীতে একটি বড় অজগর সাপ চলে আসে। পরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা সাপটি দেখতে পেয়ে নিরাপদে আটক করেন।
অজগর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়দের ধারণা, বৈরী আবহাওয়া ও নদীর তীব্র স্রোতের কারণে সাপটি বনাঞ্চল থেকে নদীপথে ভেসে এসেছে।
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা শেষে নিরাপদে আবার বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
বন বিভাগ স্থানীয়দের বন্যপ্রাণীর কোনো ক্ষতি না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।





