বিগত ৫ দিনে বিয়ানীবাজার উপজেলার চারখাই, শেওলা, আলীনগর, মুড়িয়া, কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন স্পটে উপজেলা প্রশাসন, বিয়ানীবাজার থানা ও চারখাই পুলিশ ফাড়ির সহযোগিতায় অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ মাটি কাটার বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে আছে। একই সাথে সকলকে অবৈধভাবে মাটিকাটা থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো। এ অভিযান অব্যাহত থাকবে।






