। যশোর-১ শার্শার সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেছেন,রমজানের আসল বার্তা হলো একে অপরের প্রতি সহানুভূতি, সাহায্য ও সচেতন দায়িত্ববোধ। রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। এই মাস আমাদের শেখায় কীভাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা যায়, অন্যায় বিরোধিতা করা যায় এবং মানব কল্যাণ নিশ্চিত করা যায়। আমরা চাই এমন একটি সমাজ যেখানে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় থাকবে।
রোববার বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত একটি বিশাল ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালির সভাপতিত্বে ও সেক্রেটারি তবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও ইন্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সদস্য অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নিছার উদ্দীন, শার্শা উপজেলা জামায়াতের শুরা সদস্য ইসমাইল হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন টিম সদস্য মাস্টার নজরুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রশিবির (দক্ষিণ)-এর নেতা মাহির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত জনগণের সঙ্গে কথা বলেন এবং রমজানের সৌজন্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এই মাহফিলকে এলাকার সামাজিক ও রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে।







