বরিশালের মেহেন্দিগঞ্জে চরম লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, দাখিল পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ের কারণে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে চলমান দাখিল পরীক্ষার্থীরা। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় ঘরে বসে পড়াশোনা করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী গাছের নিচে, খোলা আকাশের নিচে বসে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। দিনের আলো ফুরিয়ে গেলে পড়াশোনার সুযোগ আরও সীমিত হয়ে পড়ছে, যা তাদের পরীক্ষার প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।
অভিভাবকরা বলছেন, এই সংকট দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন