: নাটোর-৪ আসনের জামায়াত পার্থী মাওলানা আব্দুল হাকিম এর নেতৃত্বে বড়াইগ্রামের বনপাড়ায় বিশাল এক শুভেচ্ছা মিছিল ও পথসভা করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পৌরসভায় এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের জামায়াত ইসলামের পার্থী মাওলানা আব্দুল হাকিম। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াত ইসলামের ৪ নং নগর ইউনিয়ন আমির সহ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।
বড়াইগ্রামের সার্বোস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে জামায়াতের এই মিছিলটি, বনপাড়া পৌরগেট থেকে শুরু হয়ে বনপাড়া বাইপাস চত্ত্বর ঘুরে বনপাড়া বাজারে এসে শেষ হয়।
মিছিল শেষে পথসভার বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান। বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনকে একটি উন্নয়ন এর রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ও দেন তিনি।







