নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে, মো.জায়েজুর ইসলামকে (দৈনিক যায়যায়দিন ) সভাপতি ও নোমান শাহরিয়ারকে (পূর্বধলা দর্পণ) সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয় ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে ।
প্রেসক্লাব সূত্রে জানানো হয়েছে যে, উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সদ্য বিদায়ী কমিটির দুই-দুইবারের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামকে সভাপতি এবং বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ারকে সাধারণ সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে । এছাড়াও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাকিব আবদুল্লাহ । এই কমিটি ক্লাবের দাপ্তরিক ও সাংগঠনিক যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে বলে সিদ্ধান্ত হয় ।
নবনির্বাচিত সভাপতি মো. জায়েজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার বস্তুনিষ্ঠা সাংবাদিকতা ও ক্লাবের সুনাম বৃদ্ধিতে কাজ করে যাবেন বলে জানিয়েছেন এবং এতে সকলের সহযোগিতা কামনা করেছেন ।







