নান্দাইল প্রেসক্লাবের বার্ষিক সমাবেশ সাংবাদিকতা পদক- ২০২৫ বিতরণ ও শিক্ষা সফর অনুষ্ঠিত

মোঃ এমদাদুল হক ভুইয়া 
“গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক সাধারণ সভা, সাংবাদিকতা পদক বিতরণ ও শিক্ষা সফর–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সারাদিনব্যাপী শেরপুর জেলার মধুটিলা ইকোপার্ক ও মহুয়া রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুনিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস), কেন্দ্রীয় কমিটি, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- “মফস্বল সাংবাদিকরাই মূলত রাষ্ট্রের তৃণমূল চিত্র তুলে ধরেন। নানা সীমাবদ্ধতা ও ঝুঁকি সত্ত্বেও তারা সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশে অটল থাকেন। নান্দাইল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে যে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সুফিয়া বেগম, অদম্য নারী পদকপ্রাপ্ত লেখক ও কবি। তিনি বলেন,
“সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সত্য, মানবিকতা ও নৈতিকতা বজায় রেখেই সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।”
এছাড়া বক্তব্য দেন মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এবং খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উপজেলা প্রেসক্লাব ফোরাম। তারা নান্দাইল প্রেসক্লাবের সাংগঠনিক ঐক্য ও ধারাবাহিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ এনামুল হক বাবুল, সভাপতি, নান্দাইল প্রেসক্লাব। সভাপতির বক্তব্যে তিনি বলেন- নান্দাইল প্রেসক্লাব সবসময় সত্য ও জনস্বার্থে সাংবাদিকতার পক্ষে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও আমরা পেশাদারিত্ব, ঐক্য ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল gsnnews24.com
সাংবাদিকতা পদক–২০২৫ প্রদান
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ৭ জন সাংবাদিককে ‘নান্দাইল প্রেসক্লাব সাংবাদিকতা পদক–২০২৫’ প্রদান করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন—
জনাব মোশাররফ হোসেন আকন্দ (প্রতিষ্ঠাতা সভাপতি) — মরণোত্তর
জনাব ফজলুল হক ভূইয়া (সাবেক সভাপতি) — মরণোত্তর
অধ্যাপক আবু তাহের সাগর, সিনিয়র সাংবাদিক, দৈনিক প্রথম আলো
বাবু রমেশ কুমার পার্থ, সিনিয়র সাংবাদিক
মোহাম্মদ কামরুজ্জামান লিটন, সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকাল (গফরগাঁও)
ফরিদ মিয়া, নান্দাইল (উপজেলা) প্রতিনিধি, দৈনিক নিরপেক্ষ
মোঃ এমদাদুল হক ভূইঁয়া,
সাংগঠনিক সম্পাদক, নান্দাইল সদর প্রেসক্লাব ও নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ আজকের খবর এবং দৈনিক প্রভাতী বাংলাদেশ।
গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান সমন্বয়কারী এবি সিদ্দিক খসরু’র আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবার, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও শুভানুধ্যায়ীদেরসহ মোট ১২০ জন প্রতিনিধি ত্রিশাল, তাড়াইল, ময়মনসিংহ ও নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনাড়ম্বর এবং মর্যাদাপূর্ণ পরিবেশে পদকপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক, উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ এমদাদুল হক ভূইঁয়া অনুভূতি প্রকাশ করে বলেন,
“এই সম্মাননা আমার সাংবাদিক জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে। নান্দাইল প্রেসক্লাব, আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, ১৯৮২ সালের ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত নান্দাইল প্রেসক্লাব দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এলাকার গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন