নদী দূষণ রোধে পরিদর্শনে নব-নির্বাচিত এমপি শাহজাহান চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা ব্রিজ এলাকা সংলগ্ন নদী দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য নব-নির্বাচিত এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
শুক্রবার বিকেলে পরিদর্শনকালে তিনি নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিবেন বলে আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, নদী আমাদের জীববৈচিত্র্য, কৃষি ও মৎস্যসম্পদের প্রধান উৎস। শিল্পবর্জ্য, প্লাস্টিক ও গৃহস্থালির আবর্জনা ফেলে নদী দূষণ করা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। তিনি নদীর তীরবর্তী অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তি কঠোর  নির্দেশনা প্রদান করবেন বলে আশ্বাস দেন । সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত সময়ের মধ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা এবং নিয়মিত মনিটরিংয়ের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে তিনি স্থানীয় জনগণকে নদী রক্ষায় সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, “নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই সবাইকে একসাথে কাজ করতে হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন