নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন সিকদারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. সাব্বির শেখ ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকায় জনৈক মো. সুমন হাসানের মোটরসাইকেল ওয়াশ দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন:
১. মো. আ. রাজ্জাক (৪০): পিতা- মো. সাহেব আলী, গ্রাম- দুর্গাপুর, নড়াইল সদর।
২. রাজ গাজী (২৭): পিতা- মোহাব্বত গাজী, গ্রাম- মহিষখোলা, নড়াইল সদর।
​গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন