দারাজে চলছে ৭.৭ সুপার সেভিংস সেল, জ্যাকপট ও ব্র্যান্ড অফার

দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ  এ চলছে ৭.৭ সুপার সেভিংস সেল ক্যাম্পেইন।  ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার, জ্যাকপট পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ কেনাকাটার সুযোগ।
দারাজ জানিয়েছে, বর্ষা মৌসুম উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫% ছাড়, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং হট ডিলসে সর্বোচ্চ ৭০% পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি, ডেলিভারি ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১০% ডিসকাউন্ট ভাউচারও থাকছে।
ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফ স্টাইল সহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে এই অফার প্রযোজ্য হবে।
ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট। এ আয়োজনের আওতায় ডেটল পণ্যে ন্যূনতম ২৯৯ টাকা কেনাকাটা করে সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডার সম্পন্ন করা পাঁচজন গ্রাহক জিতে নিতে পারবেন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স। পুরস্কারের তালিকায় রয়েছে  ১ টন নন-ইনভার্টার এসি, হায়ার ৩২ ইঞ্চি বেজেল-লেস গুগল টিভি, ওয়ালটন রিচার্জেবল সিলিং ফ্যান, ফিলিপস এয়ার ফ্রায়ার এবং ফিলিপস মিক্সার গ্রাইন্ডার।
 বিশেষ আকর্ষণ হিসেবে ৯ জুলাই অনুষ্ঠিত হবে ‘এক্সক্লুসিভ ট্র্যাকশন ডিল’। এদিন নির্বাচিত জনপ্রিয় পণ্য মাত্র ৭৭ টাকা ও ৭৭৭ টাকায় কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। সীমিত সময় ও সীমিত স্টকের এই অফার ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে।
ক্যাম্পেইনের বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে ব্র্যান্ডভিত্তিক বিশেষ আয়োজন। এর মধ্যে রয়েছে ৮ জুলাই ভিশন, ৯ জুলাই ইউনিলিভার, ১০ জুলাই রিয়েলমি, ১২ জুলাই রেকিট, ১৩ জুলাই ভিট, ১৪ জুলাই টপ টেক জোন, ১৫ জুলাই ম্যারিকো এবং ১৬ জুলাই ওরাইমো ব্র্যান্ড ডে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য দারাজের ‘এভরিডে লো প্রাইস’ বা ‘দারাজ চয়েস’ চ্যানেলে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি ফ্রি গিফট ও ফ্রি ডেলিভারির সুবিধা রাখা হয়েছে।
এবারের ক্যাম্পেইনে ডেটল ও ইউনিলিভার প্লাটিনাম পার্টনার, প্যারাস্যুট ন্যাচারালে ও হিমালয়া গোল্ড পার্টনার এবং সেসা ও গোদরেজ সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।
পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায়ও থাকছে অতিরিক্ত সুবিধা। দারাজ-ইস্টার্ন ব্যাংক কো-ব্র্যান্ড কার্ডধারীরা সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের গ্রাহকরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে সর্বোচ্চ ১২% ছাড় উপভোগ করতে পারবেন।
বিকাশ ব্যবহারকারীরা নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে ইবিএল জিপ সুবিধায় নির্বাচিত টেলিভিশন, এয়ার কন্ডিশনার ও হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় সর্বোচ্চ ছয় মাসের শূন্য শতাংশ সুদে ইএমআই এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ থাকবে।
দারাজ বাংলাদেশ জানিয়েছে, গ্রাহকরা দারাজ অ্যাপ অথবা ক্যাম্পেইন পেজে প্রবেশ করে প্রতিদিনের অফার, ব্র্যান্ড ডিল ও পুরস্কার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন