ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা সভা,সম্মাননা প্রদান ও বৃক্ষচারা বিতরণ

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষচারা বিতরণ করা হয়।
গত সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের উপজেলা আমীর মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করাই জাতীয় পল্লী উন্নয়নের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন