কিছুদিন পূর্বে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নিকট খবর আসে যে একজন ব্যাক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক ভুক্তভোগী মহিলার অসহায়ত্বকে কাজে লাগিয়ে ৫২ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টা আমলে নিয়ে কঠোরভাবে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে বিশেষ নির্দেশনা প্রাদান করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সাক্ষ্য প্রমাণ এবং তথ্য প্রযুক্তি ব্যাবহার করে গত ১৬ ই মে /২০২৬ ভুয়া প্রতারক ডিবি পুলিশ আসামি জামাল সরকার @ জামিল @ ডিবি জামিল পিতা তালেব সরকার সাং বালুয়া ডাংগা নুতুন পাড়া থানা জেলা দিনাজপুর কে গ্রেফতার করে।
প্রতারক ভুয়া ডিবি পুলিশ জামালকে মল্লিকা ইনের সামনে থেকে গ্রেফতার করা হয়। অনুসন্ধানে পাওয়া যায় তার কাজই বিভিন্ন স্থানে ডিবির/ আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতারণা করা।
গোয়েন্দা পুলিশের পরিচয় মানুষের কাছ থেকে টাকা চাওয়া সংক্রান্তে অথবা অর্থ আদাই সংক্রান্তে সর্বসাধারণকে সচেতন করা হলো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






