চাটখিলে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে আলোচনা সভা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে করণী শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি মনিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে
(১১ মার্চ)  বুধবার বিকেলে সমিতির উপজেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির নেতা তকদির হোসেন, সাইফ উদ্দিন, শফিউল কবির খান, মো: মাসুদ, রফিক উল্যাহ ও ইসমাইল হোসেন প্রমূখ।
সভা পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মো: আব্দুল মান্নান।
সভায় বক্তারা চাটখিল উপজেলার প্রাথমিক শিক্ষার মানোয়নে বিভিন্ন দিক  তুলে ধরে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব  পালনের আহবান জানান। সকল শিক্ষকগণ তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করলে অবশ্যই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হবে বলে শিক্ষক নেতারা আশা করেন। সভায় প্রাথমিক শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন