চাঁদপুর সদর উপজেলার বকুলতলা এলাকায় আনোয়ার নামে এক ব্যক্তি অতিরিক্ত মদপানের পর নিজের গলায় ছুরিকাঘাত করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার সকালে (১৫ জুলাই )এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পথচারীরা দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, অতিরিক্ত মদ্যপানের পর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি ধারালো ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় হাসপাতাল সূত্র বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আহত ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা এবং ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।







