চট্রগ্রামের সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪ ভিকটিমদেরকে উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে ৪অপরাধীকে আটক করেছে এবং ভিকটিমদেরকে উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
১৩মে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল এবং ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় এ ঘটনা সংঘটিত হলে পুলিশ অভিযান পরিচালনা করিয়া ভিকটিমদেরকে উদ্ধার ও ৪অপরাধীকে আটক করেন বলে জানা যায়।
উক্ত ঘটনায় আটককৃত অপরাধীরা হচ্ছে
উপজেলার ছদাহা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সিন্দুপ্যা পাড়ার শামশু মাঝির বাড়ির ওসমান ও নুর আয়শার ছেলে
 মোঃ ছৈয়দ (১৫),বাজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর পাহাড় এলাকার কালা মিয়া বাড়ির  শাহ আলম ও খুরশিদা বেগমের ছেলে মোঃ রাকিব (২০),ছদাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিন্দুপ্যা পাড়ার মুন্সি বাড়ির নাসির ও ঝর্ণা বেগমের ছেলে
 মোঃ মানিক ইসলাম (২০) এবং ছদাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের  পূর্ব ছদাহা সিন্দুপ্যা পাড়া এলাকার মোক্তারের বাড়ির আব্দুল মজিদ ও তাসলিমা জান্নাতের ছেলে
০৪.আব্দুর রহিম (১৮)।
সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার ১৩ নং বাজালিয়া ইউনিয়ন এর মাহালিয়া সহুদের নাল এলাকা এবং ১৫নং ছদাহ ইউনিয়ন এর পাহাড়ের প্রজেক্ট এলাকায় ছদাহ কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণী  এবং নবম শ্রেনীর দুই (০২) জন ছাত্রী ঘুরতে গেলে এদেরকে  স্থানীয় প্রজেক্টের ৭জন কাজের শ্রমিক মিলে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।এই খবর এলাকাবাসী জানতে পারলে এলাকাবাসীরা পুলিশের সহায়তা নিয়ে রাত আনুমানিক সাড়ে ৭ ঘটিকার সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে
এসআই জহির আমিনসহ একদল পুলিশ  এলাকা বাসির সহায়তায় ভিকটিমদেরকে উদ্ধার করে এবং অভিযান পরিচালনা করিয়া ৪জন আসামিকে আটক করতে সক্ষম হয়।আসামীদের ব্যাপারে  আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে এবং অন্য আসসামীদেরকে ধরতে অভিযান চলমান আছে বলে থানা সূত্রে জানা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন