জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার তার জীবন দশায় ঢাকা মানিকগঞ্জ খাল খননের মাধ্যমে ওনি যে খাল খননের উদ্বোধন করেছিলেন এ খাল খননে একটা ব্যাপক সাড়া পড়েছিল দীর্ঘদিন পর তার উত্তরাধিকার শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ সন্তান তারেক রহমান সাহেব উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে উনি যে অঙ্গীকার করেছিলেন আপনারা জানেন ফ্যামিলি কার্ড কৃষি কার্ড ইমাম পুরোহিতদের মাসে মাসে ভাতা প্রদান এবং এই খাল খননের মত কর্মসূচি গ্রহণ করেছিলেন আপনারা জানেন আঙ্গুলে যে ভোটের কালি লাগানো এটা মুছে যাবার আগেই ফ্যামিলি কার্ড সহ ইমাম মোয়াজ্জিনদের টাকা দেওয়া শুরু হয়েছে আজকে আমাদের প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহালুতে সেখান থেকে খাল খনন উদ্বোধন করেছেন এই উদ্বোধনের মাধ্যমে সারাদেশব্যাপী বিভিন্ন জেলার এমপি মন্ত্রীরা আজকে আনুষ্ঠানিকভাবে খাল খনন শুরু করছে। আপনারা জানেন বিশেষ করে এই উত্তর অঞ্চল সবচেয়ে বেশি খরায় জর্জরিত হয় খরার সময় পানি থাকে না মাঠ ঘাট ফেটে খাঁ খাঁ হয়ে যায় এই খাল খননে দেশের মানুষের যে সারা পড়েছে আমার বিশ্বাস খরার সময় যে পানির অভাব এই খাল খননের মাধ্যমে পানি মজুদ হবে এই পানি মজুদের ফলে কৃষক তার ফসল উৎপাদন করতে পারবে।






