কাপাসিয়ায় নব নির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা

গাজীপুর – ৪( কাপাসিয়া)  সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে  বিজয়ী এমপি সালাউদ্দিন আইউবীকে সংবর্ধনা দিয়েছেন
কাপাসিয়া উপজেলার বিভিন্ন  স্কুল, কলেজ  ও মাদরাসা  প্রতিষ্ঠান প্রধান ও সর্বস্তরের শিক্ষকবৃন্দ।
আজ ১০ মার্চ, মঙ্গলবার সকাল ১০  টায় কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও শিক্ষক পরিষদের  উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ  সালাউদ্দিন আইউবী।
সংবর্ধনা ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো: তাজউদ্দিন, মাদরাসা শিক্ষক পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ ফাইজুল কবির সিদ্দিকী,  কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: আমিনুল হক ফকির, মাদরাসা শিক্ষক পরিষদের সহসভাপতি অধ্যক্ষ বিল্লাল হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ড: মুহাম্মদ আসাদুল্লাহ সরকার, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিএসসি, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোতালিব হোসেন সবুজ, মাদরাসা শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা ওমেন টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোছলিমা আক্তার সুইটি, শিক্ষক নেতা আশরাফুল আলম, নজরুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে নব নির্বাচিত সাংসদ সদস্য সালাউদ্দিন আইউবীকে প্রাথমিক শিক্ষক পরিষদ, মাধ্যমিক শিক্ষক পরিষদ, মাদরাসা শিক্ষক পরিষদ, কলেজ শিক্ষক পরিষদ, মাধ্যমিক ধর্মীয় শিক্ষক পরিষদ, কাপাসিয়া উপজেলা ওমেন টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংগঠনের নেতৃবৃন্দ
 ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।  বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও কাপাসিয়া উপজেলা এমপিওভুক্ত মাদরাসা প্রধানদের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবীকে
 ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আইউবী এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতা একটি মহান ও আদর্শ পেশা। মহা নবী হযরত মুহাম্মদ (সা:) নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় প্রদান করতেন। আপনারা তাঁরই উত্তরসূরী।তিনি   শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ ভূমিকা ও দায়িত্ব  পালনের আহবান জানান।  তিনি প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলেন, আপনারকে দুর্ণীতি মুক্ত হয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে এবং দল মতের উর্ধ্বে থেকে শিক্ষানুরাগী ও যোগ্য ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন করতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা শিক্ষক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসা শিক্ষক পরিষদের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন। অনুষ্ঠান শেষে শিক্ষক ও অতিথিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন