” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” যুবদলের সদস্য মোঃ মাহফুজ আলম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  লক্ষ্মীপুর জেলা ২১ নং টুমচর ইউনিয়নের যুবদলের সদস্য  মোঃ মাহফুজ আলম  দেশবাসীসহ লক্ষ্মীপুর ২১ নং টুমচর ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে ।
বদলের সদস্য  মোঃ মাহফুজ আলম বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সংযম, সহানুভূতি ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।
তিনি আরও বলেন, “ঈদ আমাদের সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ তায়ালা আমাদের ইবাদত কবুল করুন এবং দেশ ও জাতির ওপর তাঁর রহমত বর্ষণ করুন।”
তিনি আরো বলেন, সদস্য লক্ষ্মীপুর জেলা যুবদল এবং সাবেক সহ-সভাপতি, সদর থানা (পশ্চিম)যুবদলের দায়িত্বে থাকা জনাব মোক্তার হোসেন কে তার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তিনি,
পরিশেষে তিনি সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানানিয়েছেন মোঃ মাহফুজ আলম

মন্তব্য করুন