আনোয়ারায় ০৯ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তঃজেলা গরু চোর, ডাকাতি এবং মাদক সহ ০৯টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল করিম (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগতরাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল করিম উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী ০৪নং ওয়ার্ডের নাহিদের বাড়ির মৃত আব্দুল মালেক প্রকাশ খুইল্যা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আনোয়ারা থানাসহ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা, কুমিল্লা জেলার চান্দিনা থানা, চট্টগ্রাম জেলার মীরসরাই ও ফটিকছড়ি থানা এবং চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক মামলাসহ একাধিক মামলা রুজু আছে। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন