চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কিশোর গ্যাং “সম্রাট গ্রুপ” এর প্রধান থানার দাগী আসামির তালিকাভুক্ত আসামি সম্রাট শাহজাহান (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় “সম্রাট গ্রুপ” এর অন্যতম ২সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
বুধবার (১১ মার্চ) রাতে আনোয়ারা থানা পুলিশের অভিযানে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গেপ্তারকৃত সম্রাট শাহজাহান বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের পুরাতন মেডিকেল এলাকার মো. ইলিয়াসের ছেলে। তারা দীর্ঘদিন এই এলাকায় বসবাস করলেও তাদের নিজ বাড়ি কর্ণফুলী উপজেলায়। এছাড়া অন্য দুইজন একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে কামাল (৪৯) এবং সৈয়দ নূরের স্ত্রী রুবি আক্তার (৩৭)। তারা দু’জনেই এই গ্রুপের অন্যতম সহযোগী।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সম্রাট শাহজাহানের বিরুদ্ধে আনোয়ারা থানাসহ বিভিন্ন থানায় চুরি, মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, চাঁদাবাজিসহ ১০এর অধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার অভিযানে পুলিশের ৩সদস্য আহত হয়েছেন।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “সাম্প্রতিক শোলকাটা এলাকায় সংঘবদ্ধ চক্রটি কয়েকটি অপ্রতিকর ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে তাদের সদস্য থানার দাগী সন্ত্রাসী তালিকাভুক্ত মহিন নামের একজনের মৃত্যু হওয়ার পর তারা আরও বেপরোয়া হয়ে উঠে। বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রটির অন্যতম সম্রাটসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো চক্রটিকে নির্মূল করতে থানা পুলিশের এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
নামঃ রতন কান্তি দাশ


