জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত আজ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
মঙ্গলবার ৩০ জুন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম জুলাই মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্য হার ই ১ জুলাই থেকে বলবৎ থাকবে।
নতুন আদেশ অনুযায়ী, জুলাই মাসেও প্রতি লিটার ডিজেল ও কেরোসিন আগের দামেই অর্থাৎ ১১৫ টাকায় বিক্রি হচ্ছে এ ছাড়া প্রতি লিটার পেট্রোল ১৪০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।






