অমর একুশে বইমেলা ২০২৬-এ ‘জ্ঞানের জগৎ’ গ্রন্থ নিয়ে ১১ মার্চ পাঠকদের সঙ্গে দেখা করবেন লেখক তৌফিক সুলতান স্যার

অমর একুশে বইমেলা ২০২৬-এ ‘জ্ঞানের জগৎ’ গ্রন্থ নিয়ে ১১ মার্চ পাঠকদের সঙ্গে দেখা করবেন লেখক তৌফিক সুলতান স্যার

ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬ বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। প্রতিবছরের মতো এবারও বাংলা ভাষা, সাহিত্য ও জ্ঞানচর্চাকে কেন্দ্র করে দেশের অন্যতম বৃহৎ এই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান, যেখানে নতুন নতুন বইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক গ্রন্থ পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এবারের বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর স্টল নম্বর ৮৯৭–৮৯৮-এ প্রদর্শিত ও বিক্রয়ের জন্য রয়েছে জ্ঞানের জগৎ নামের একটি আলোচিত গ্রন্থ। বইটির লেখক তৌফিক সুলতান, যিনি জ্ঞানচর্চা, শিক্ষা ও আত্মউন্নয়নমূলক লেখালেখির জন্য পরিচিত। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামীকাল ১১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৩টায় লেখক মেলায় উপস্থিত থাকবেন এবং সংশ্লিষ্ট স্টলে পাঠকদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
“জ্ঞানের জগৎ” বইটি মূলত জ্ঞানচর্চা, পড়াশোনার কার্যকর কৌশল এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের একটি বাস্তবভিত্তিক দিকনির্দেশনামূলক গ্রন্থ। বইটির মূল দর্শন দাঁড়িয়ে আছে একটি অনুপ্রেরণামূলক ভাবনার উপর—একটি কলম যেমন একটি জাতিকে জাগিয়ে তুলতে পারে, তেমনি একটি চিন্তা একটি প্রজন্মকে আলোকিত করতে পারে। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অসংখ্য তথ্যের ভিড়ে সঠিক জ্ঞান নির্বাচন, পড়াশোনাকে আনন্দময় ও ফলপ্রসূ করে তোলা এবং শেখা বিষয় দীর্ঘদিন মনে রাখার কার্যকর কৌশল বইটিতে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
গ্রন্থটিতে স্মৃতিশক্তি উন্নয়নের পদ্ধতি, মনোযোগ বৃদ্ধির কৌশল, তথ্য যাচাইয়ের সচেতনতা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াশোনা করার বিভিন্ন দিক আলোচিত হয়েছে। পাশাপাশি লেখালেখিকে ব্যক্তিগত দক্ষতা ও সম্ভাবনার ক্ষেত্রে রূপান্তর করার ধারণাও এতে তুলে ধরা হয়েছে। লেখকের মতে, জ্ঞানকে কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ব্যক্তিগত উন্নয়ন, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। সহজ ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে বইটি পাঠকদের মনে করিয়ে দেয়—আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের অন্যতম বড় শক্তি ও আলোর উৎস।
লেখক তৌফিক সুলতান ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মোঃ তৌফিক হোসাইন হলেও সাহিত্যাঙ্গনে তিনি “তৌফিক সুলতান” নামেই পরিচিত। তাঁর পিতা আব্দুল করিম ও মাতা ফাতেমা বেগম। ছোট ভাইয়ের নাম ফাহিম হোসাইন।
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে নিয়মিত লেখালেখি করে থাকেন। তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ, কালেরকণ্ঠ, নয়াদিগন্ত, ভোরের কাগজ, যুগান্তর, যায়যায়দিন, প্রথম আলো, দেশ রূপান্তর, জাগো নিউজ২৪, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে। এছাড়া ইংরেজি দৈনিক The Daily Observer, The Daily Sun এবং The Financial Express-এও তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল যেমন সময় টিভি ও বাংলাভিশন-সহ অন্যান্য গণমাধ্যমেও তাঁর লেখালেখি ও চিন্তাভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বর্তমানে তিনি ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অব মনোহরদী মডেল কলেজ (BJSM Model College)-এ প্রভাষক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ওয়েলফশন মানবকল্যাণ সংঘ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি বিকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড স্টাডি সেন্টার-এর প্রেসিডেন্সিয়াল সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
লেখালেখির ক্ষেত্রে তৌফিক সুলতানের রচনায় জ্ঞানের গভীরতা, মানবিকতা, আত্মমর্যাদাবোধ এবং ইসলামী মূল্যবোধের সমন্বয় লক্ষ্য করা যায়। তিনি তাঁর নরোত্তমপুরের বাসভবনে বসেই “জ্ঞানের জগৎ” গ্রন্থটি রচনা করেছেন। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও চিন্তার বিস্তার ঘটানোর লক্ষ্যেই তিনি নিয়মিত সাহিত্যিক ও গবেষণামূলক কাজ করে যাচ্ছেন।
মেলায় আগত পাঠকদের জন্য ১১ মার্চ বিকেল ৩টায় দাঁড়িকমা প্রকাশনীর স্টল নম্বর ৮৯৭–৮৯৮-এ লেখকের উপস্থিতি একটি বিশেষ সুযোগ তৈরি করবে বলে মনে করছেন অনেকেই। এ সময় পাঠকরা গ্রন্থটি সংগ্রহ করার পাশাপাশি লেখকের সঙ্গে সরাসরি আলোচনা, স্বাক্ষর গ্রহণ এবং স্মারক ছবি তোলার সুযোগ পাবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন