যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জসহ ৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলা সহ দেশের ৭টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছেন। পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমবেশি হতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক স্থানে ঠান্ডার অনুভূতি বজায় থাকতে পারে। আংশিক