রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ব্রাহ্মণপাড়া সীমান্তে ৫২ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

মোঃ আবদুল আলীম খান / ৭৫
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫২ লাখ টাকার বেশি মূল্যের মালিকবিহীন ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল অধীনস্থ একটি টহলদল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আশাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। জব্দ এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।
উদ্ধার মালামাল নিকটস্থ কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category