সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

লালপুরে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আল-বেরুনী লালপুর নাটোর / ১০৪
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে— ঐ এলাকায় কয়েকজন ব্যক্তি ফেন্সিডিলসহ অবস্থান করছে। পরে র‍্যাবের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামের মো. লাভলু মণ্ডলের ছেলে সোহেল রানা (২০)-কে ফেন্সিডিল পরিবহনের সময় হাতেনাতে আটক করে।

অভিযান চলাকালে তার কাছ থেকে ৭১ বোতল ফেন্সিডিল, দুটি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা ও পাইকারি আকারে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category