রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

সাভারে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ

মোঃ রফিকুল ইসলাম জিলু  / ১৩২
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সাভারে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় সাভার মডেল থানাধীন মুনসুর মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আরিফ খাঁ (৪০)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া গ্রামের মৃত খালেক খাঁর ছেলে।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের একটি দল মুনসুর মার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা আরিফকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সাভার মডেল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category