মাইজভাণ্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর উদ্যোগে ৮ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ২য় দিবসে ০৪ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব এর জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘হযরত মাওলানা সৈয়দ আবুল বারাকাত মুহাম্মদ আবদুল গণি কাঞ্চনপুরী (ক.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ও সাউদার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশ প্রাক্তন উপ-উপাচার্য মহিউদ্দিন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত মাওলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী ছিদ্দীক আল কুরাইশী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ্, আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক, অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাসাওউফের চর্চা অনস্বীকার্য। সুফিরা যুগে যুগে মানুষকে আল্লাহ্্ পক্ষ হতে সঠিক পথে চলার দিশা দিয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আউলিয়ায়ে কেরামের জীবনীর আলোচনা আমাদেরকে সংকীর্ণ চিন্তা থেকে বের করে উদার নৈতিক চেতনার প্রতি উদ্বুদ্ধ করে। হযরত আবদুল গণি কাঞ্চনপুরী (রহ.) রচিত ‘আয়নায়ে বারী’ কিতাবটি তাসাওউফ সাহিত্যের অমুল্য সম্পদ। তাঁর রচিত গানগুলো দেহতত্ত্ব, খোদাপ্রেমসহ তাসাওউফের গভীর তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ।
অনুষ্ঠানে ‘হযরত মাওলানা সৈয়দ আবুল বারাকাত মুহাম্মদ আবদুল গণি কাঞ্চনপুরী (ক.)’র জীবনী ও রচনাবলির উপর বক্তব্য প্রদান করেন মাইজভাণ্ডারী একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাঞ্চনপুর দরবার শরিফের সাজ্জাদানশীন আলহাজ হাফেজ মৌলান সৈয়দ মুহাম্মদ রফিকুল কাসেম, সৈয়দ ইয়াকুব অলিউল্লাহ্্ কাঞ্চনপুরী (ম.)।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ, ট্রাস্ট ও মাইজভাণ্ডারী একাডেমির কর্মকর্তাবৃন্দ।
ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান তাজকিয়ার প্রাক্তন সভাপতি জনাব আরেফিন রিয়াদের সঞ্চালনায় সেমিনারের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ জুনায়েদ হোসেন, নাতে রাসূল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।