রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

মিরপুরে বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ২

সুমিত বিশ্বাস / ৫৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

 রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আলিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় মূলহোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাতের ইশারায় থামায় একদল ব্যক্তি। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তার সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান। এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ প্রসঙ্গে বাংলা ইন্ডিপেন্ডেন্টকে বলেছিলেন, ‘বাসের চেকার নিয়োগকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category