মাগুরার শালিখার সীমাখালী মা ফাতেমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নতুন বছর ২০২৬ উপলক্ষে ৫ দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্পেইন চলছে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে মঙ্গলবার পর্যন্ত।
শুক্রবার রোগী দেখেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ তানিমুন হক রিজভী, গাইনি এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. হোসনেয়ারা পারভীন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. রাকিবুল হাসান।
শানিবার রোগী দেখেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুমন কুমার পাল, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে খাইর সালমা, গাইনি ও প্রসূতি রোগে বিশেষজ্ঞ ডা. পিংকি বিশ্বাস।
রবিবার রোগী দেখেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে খাইর সালমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডা.মোহন কুমার পাল, গাইনি ও প্রসূতি বিদ্যায় বিশেষজ্ঞ ও সার্জন ডা. ফারহা দিবা,
গাইনি ও প্রসূতি রোগে বিশেষজ্ঞ ডা. পিংকি বিশ্বাস।
হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমান বলেন প্রতিবছরের ন্যায় আমরা এবারও নববর্ষ ২০২৬ উপলক্ষে মা ফাতেমা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে শুক্রবার থেকে ৫দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্পেইন চালু করেছি এই ক্যাম্পেইন চলবে মঙ্গলবার পর্যন্ত। এলাকার অসহায় দরিদ্র মানুষের কথা ভেবে আমরা প্রতি বছর একবার এই পদক্ষেপ নিয়ে থাকি। দেশের বড় বড় ডাক্তার ও অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। হাসপাতালটি গ্রামীণ জনপদে স্থাপিত হলেও রোগীরা জাতীয় পর্যায়ের সেবা পাবে এখান থেকে।