রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

বগুড়া শেরপুরে ভূমি রক্ষায় সাম্প্রদায়িক সমাবেশ অনুষ্ঠিত

আমিনুল হক (শেরপুর) / ৮২
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Oplus_16908288

বগুড়া শেরপুরে মণ্ডল গ্রুপের দখলকৃত সরকারি খাস জমি ও পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে সমাবেশ করেছে হিন্দু মুসলিম ও আদিবাসী সম্প্রদায়। শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় গোড়তা গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা সভাপতি কমল সিংয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আহাদুল ইসলাম দুর্জয়, তারিফুল ইসলাম,  জয়দেব কুমার (জয়), রাজু আহমেদ (ভুট্ট), এস, আই টুটুল, গৌরদাস সিং, প্রান কুমার সিং, জলিল ইসলাম, সোহেল ইসলাম, সোহাগ কুমার, গজেন সিং প্রমূখ।

বক্তারা বলেন, এই এলাকায় শতশত বছর ধরে আদিবাসীরা বসবাস করছে। জঙ্গল পরিস্কার করে আবাদি জমি তৈরি করেছে। বংশপরম্পরায় তারা ভোগদখল করলেও ২০১৫ সালে মণ্ডল ফার্মিং এণ্ড ফুড প্রসেসিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সরকারি ২৪ একর সরকারি খাস জমি জবরদখল করেছে। আদিবাসীরা রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনি লড়াইয়ের মাধ্যমে জমি গুলো উদ্ধার করেছে। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে আবারও তারা প্রায় আড়াই একর জমি দখল করছে। এবার তারা খাস জমির সাথে হিন্দু, মুসলিম ও আদিবাসীদের ব্যক্তি মালিকানাধীন জমিও দখল করছে। এসব জমি উদ্ধার করার জন্য তারা সম্মিলিত ভাবে আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category