রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

কাঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ জন গ্রেফতার

মোঃ ফয়সাল আহম্মদ  / ৬৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

কাঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের ফুলতলা ধাওয়া গ্রাম থেকে নয়ন হাওলাদার (২৪) ও মহিষকান্দী গ্রামের মো. হাসিব খান (২০) কে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভান্ডারিয়া, চেচরী, কৈখালী ও বানাইসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
গতকাল দিনব্যাপী কাঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মনোতোষ বালা (৩৫), পিতা- মহেন্দ্র বালা; উত্তম কুমার হালদার (৩৫), পিতা- রমেশ চন্দ্র হালদার; গৌতম কর্মকার (৫৫), পিতা- মাখন লাল কর্মকার এবং ফেরদৌস খান (২১) কে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি, ১টি নাকফুল, ২টি রুপার চেইন, ১টি ব্রেসলেট ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ২০২৬ ইমরান হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে গত ৬ জানুয়ারি কাঠালিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর- ০৬, তারিখ- ০৬/০১/২০২৬।
এদিকে আটককৃত আসামিদের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে থানার ভেতরে এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনকে আসামিরা হুমকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাসের রায়হান জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category