বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বাড়ছে আর এই তীব্রতার কারণে মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানের তীব্রতার সাথে সাথে ঢাকা রাজধানীর কাছের উপজেলা সাভারেও বেড়েছে শীতের তীব্রতা।তাই সাভারে ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এখানে আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা গণ। অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই ধরনের অনুষ্ঠান সাভার এলাকায় শীতার্ত মানুষের জন্য একটি উষ্ণতার বার্তা বয়ে আনে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সাভারের সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে নিয়মিতভাবে হয়ে থাকে ।