সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

আশুলিয়া থেকে ৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আখিল গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম জিলু  / ৬৪
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ মো. আখিল ইসলাম (২৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান। এর আগে, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আখিল ইসলাম ঢাকা জেলার সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি ছোট ওমরপুর এলাকার মো. লোকমান মিয়া ওরফে লুখুমের ছেলে। তিনি একজন পেশাদার ও কুখ্যাত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার সংলগ্ন ব্রীজের নিচে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন এসআই মো. শহিদুজ্জামান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আখিল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category