রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

কালুখালী–পাংশায় র‌্যাবের ধারাবাহিক অভিযানে চোরাই মোটরসাইকেল চক্রে ধাক্কা, উদ্ধার ৩, গ্রেফতার ২

মোঃ মাসুদ রানা খোন্দকার / ৬৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলায় র‌্যাব-১০ এর ধারাবাহিক অভিযানে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত থেকে বুধবার (৭ জানুয়ারি ২০২৬) পর্যন্ত পাংশা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাস্তখোলা (বাস্তগোলা) এলাকা থেকে মোঃ সোহেল রানা (২২) কে একটি চোরাই সুজুকি জিক্সার (মনোক্রোম ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তিনি কালুখালী উপজেলার ০১ নম্বর ওয়ার্ডের বাস্তখোলা গ্রামের মোঃ রফিক মন্ডলের ছেলে।
এরপর একই রাতে রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ সাদ্দাম মন্ডল (২৭) কে একটি চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তিনি পাংশা উপজেলার চরঝিকরী পশ্চিমপাড়া এলাকার ছেকেন মন্ডলের ছেলে।
অভিযান চলাকালে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে একই এলাকা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (রেড) মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, চোরাই যানবাহন ও সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category