রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

নিষিদ্ধ হলেও মানছে না আইন

মোঃ আবদুল আলীম খান  / ৫১
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

নজরদারি না থাকায় নিষিদ্ধ সত্ত্বেও ব্রাহ্মণপাড়ার সব বাজারে পলিখিন বিক্রি ও ব্যবহার হচ্ছে। ফলে চরম হুমকির মুখে পড়েছে পরিবেশ। ব্যবহৃত ওইসব পলিথিনের আশ্রয়স্থল হচ্ছে ময়লার ভাগাড় ও জলাশয়। এসব পলিথিন শেষ পর্যন্ত মাটি ও পানির সঙ্গে মিশে পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় মুখে পুড়িয়ে ফেলার কারণেও পানি, বায়ু ও মাটি দূষিত হচ্ছে। সরেজমিন উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মুদি দোকান, কাঁচাবাজার, মাছের বাজারসহ সর্বত্রই নিষিদ্ধ ছোট, বড়, মাঝারি পলিথিন ব্যাগের ছড়াছড়ি। এর মধ্যে রয়েছে হাতলসহ ও হাতল ছাড়া পলিথিন ব্যাগ। প্রকাশ্যেই আইন ভঙ্গ করে ব্যবসায়ী ও ব্যবহারকারীরা পরিবেশ ও জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। বিভিন্ন শপিংমল থেকে শুরু করে ফুটপাত ও মার্কেট গুলোতেও প্রচলিত আইনকে তোয়াক্কা না করে প্রকাশ্যে পলিথিন ব্যবহার করে চলেছেন । অথচ দেখার যেন কেউ নেই। সরেজমিন আরও দেখা গেছে, ব্রাহ্মণপাড়া সদর বাজার, সাহেবাবাদ বাজার, চান্দলা বাজার, দুলালপুর বাজার, সিদলাই বাজারসহ বিভিন্ন হাট বাজারে পলিথিন বিক্রি বহাল রয়েছে। বেশির ভাগ ক্রেতা বাজারে যান ব্যাগ ছাড়াই। তাই অনেকটা বাধ্য হয়েই পলিথিন রাখতে হয় সব মাছ ও সবজির দোকানগুলোতে। পাশাপাশি মুদি দোকান থেকে শুরু করে আলু-পেঁয়াজ, মাছ-মাংস, সবজি ও অন্যান দোকানসহ প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে ব্যাগের প্রয়োজন সেখানেই নিষিদ্ধ পলিথিনে সয়লাব।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া বাজার কমিটির সভাপতি হাজী দুলাল ভূইয়া বলেন, আমারা বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে অবৈধ পলিথিন নিষিদ্ধ ও ব্যবহার করা যাবে না বলে তাদের সাথে কয়েক দফা আলোচনা করেছি। বর্তমানে নিষিদ্ধ পলিথিন অনেক ব্যবসায়ীরা ব্যবহার করছে আশা করি অল্প কিছুদিনের মধ্যে আমরা আবার সকল ব্যবসায়ীদের কে সতর্ক করে দিব যেন কেহ এই নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, আশপাশের সব এলাকায় পলিথিন ব্যাগ আমদানি, বিক্রয়, প্রদর্শন, মজুত, বিতরণ এবং বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং সামনে হবে । এর ফলে পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category