সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

​ঝালকাঠি–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মনোনয়ন জমা দিতে গিয়ে ২ জন গ্রেপ্তার

Md Imran / ৪৭
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পাঠানো হলো কারাগারে
​ঝালকাঠি–২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে পুলিশি অভিযানে দুই ব্যক্তি আটক হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের একটি পুরাতন বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে。
​আটক হওয়া ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগরীর পল্লবী এলাকার সাদাফ হোসেন (৩৫) এবং খিলগাঁও ইস্ট গোরান এলাকার মাকসুদুর রহমান (৪৩)। পুলিশ জানায়, সোমবার বিকাল পাঁচটার দিকে তাদের সদর থানা পুলিশ হেফাজতে নেয়। পরে ২০২৪ সালের ১ সেপ্টেম্বরের একটি বিস্ফোরক উপাদানবলী আইনের মামলায় (মামলা নং-০১) গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
​আটককৃতদের পরিচয় গ্রেপ্তারকৃত সাদাফ হোসেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলীর ভায়রার ছেলে এবং মাকসুদুর রহমান প্রার্থীর ভাগ্নে জামাই বলে জানা গেছে। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, মনোনয়নপত্র দাখিল করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়নি। তিনি স্পষ্ট করেন যে, আগের একটি রাজনৈতিক মামলার আসামী হিসেবে তাদের আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category