রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

সাভারে অপহরণ ও হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম জিলু / ৫১
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সাভারে প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় ভিকটিমসহ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গামছা, একটি মাস্কিং টেপ ও অপহরণের পরে নেওয়া নগদ ৪০ হাজার টাকা।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোসাঃ জোসনারা বেগম (৩৯), টুটুল (৩৫), সুমন (৩৫) ও রফিক মিয়া (৪৫)।

গোয়েন্দা পুলিশ জানায়, হানি ট্যাপের মাধ্যমে গেন্ডা এলাকা থেকে মাসুম বেপারী নামের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে এই গ্রুপের সদস্যরা। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে ভোর রাতে গেন্ডা এলাকা থেকে চার অপহরণকারীকে গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধার করে এসআই কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গামছা, একটি মাস্কিং টেপ, তিনটি মোবাইল ফোন ও অপহরণের পরে ভিকটিমের কাছ থেকে নেওয়া নগদ চল্লিশ হাজার টাকা। পরে আজ দুপুরেই গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category