রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ভোরের চেতনা ও বরিশালের চোখ,বরিশাল ব্যুরো অফিসের শুভ উদ্বোধন

বিএম নাঈম মাহমুদ / ১১৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

বরিশাল বিভাগীয় গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে দৈনিক ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১,৩০ মিনিটে  আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। এই ব্যুরো অফিস সাংবাদিকদের কাজকে আরও শক্তিশালী করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জালালুদ্দিন জুয়েল। তিনি বলেন, আঞ্চলিক সাংবাদিকতা এখন জাতীয় অঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। স্থানীয় সমস্যা গুলো সব সময়  তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোরের চেতনার বরিশাল ব্যুরো চিফ খান আরিফ, বরিশাল জেলা প্রতিনিধি খান বশির, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, ভোরের অঙ্গীকারের যুগ্ম বার্তা সম্পাদক লিটন বাইজিদসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা।
বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা সমাজের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র জনগণের সামনে উপস্থাপন করেন। এ কারণে ব্যুরো অফিস থেকে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল ব্যুরো অফিস, যা ভবিষ্যতে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category