রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

বরগুনার তালতলীতে সুশীলনের সভায় বাধা, স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক রিপোর্ট মোঃ আল-আমিন / ৯৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

বরগুনার তালতলী উপজেলার নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ে সুশীলনের আয়োজিত একটি মতবিনিময় সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা দীন মোহাম্মদের বিরুদ্ধে।

স্থানীয় খবর সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর সুশীলনের একটি মতবিনিময় সভা চলাকালে দীন মোহাম্মদ সেখানে উপস্থিত হয়ে বলেন, “আমার এলাকায় কোনো প্রোগ্রাম করতে হলে আমার অনুমতি নিতে হবে।” তিনি আরও দাবি করেন, তার অনুমতি ব্যতীত নয়াভাইজোড়া এলাকায় কোনো ধরনের সভা বা অনুষ্ঠান করা যাবে না।
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুশীলনের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানটি সম্পন্ন না করেই স্থান ত্যাগ করতে বাধ্য হন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীন মোহাম্মদের ক্ষমতার দাপটের কারণে এলাকায় কোনো সুষ্ঠু উন্নয়নমূলক বা সামাজিক কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। প্রতিটি কাজে তার কাছ থেকে অনুমতি নিতে হয়, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ ঘটনায় সচেতন মহল তালতলী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category