আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সাঃ) বাংলাদেশ ও এলাকাবাসীর যৌথ উদ্দ্যোগে পাক-ভারত উপমহাদেশের মহান আধ্যাত্মিক সম্রাট খাজায়ে খাজেগান আতায়ে রাসূল হযরত খাজা মঈনুদ্দীন চিশতী আজমিরি (রঃ) এর উরস উপলক্ষ্যে আজিমুশশান খাজা গরীবে নেওয়াজ (রঃ) কনফারেন্স হাটহাজারীর আমান বাজারের পশ্চিমে হযরত খোশাল শাহ (রহ.) জামে মসজিদে সম্পন্ন হয়। কর্মসূচীর মধ্যে বিকাল ৩ টা হতে পবিত্র খতমে কোরআন, বা’দে আসর খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফের আয়োজন করা হয়। বাদে মাগরিব হযরত মাওলানা মুখতার আহমদ কাদেরী রেজভীর সঞ্চালনায় উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন জা-নশীনে ফকীহে বাঙ্গাল, হযরত খোশাল শাহ (রহ.) জামে মসজিদের খতিব কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ.)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত খোশাল শাহ জামে মসজিদের পেশ ঈমাম ও হযরত খোশাল শাহ মাদ্রাসার সুপার হযরত মাওলানা ক্বারী হাসান উদ্দিন কাদেরী রেজভী।
বক্তাদের মধ্যে উপস্থিত থেকে তকরির করেন নেছারিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস মুজাহিদে মিল্লাত আল্লামা এনামুল হক সিকদার, কর্ণফুলী রুস্তম আলী মুন্সী জামে মসজিদের খতিব হযরত মাওলানা রবিউল হুসাইন, আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার মুদাররিস হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ শাহ আলম। এতে আরো উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ছিলেন খাজা গরিবে নেওয়াজ কনফারেন্স উদযাপন কমিটির প্রধান আহবায়ক হাজী মুহাম্মদ শাহজাহান, হাজী আবুল কাশেম ইঞ্জিনিয়ার, হাজী মুহাম্মদ ফরিদ সরকার, ডাঃ মুহাম্মদ ইয়াছিন, সদস্য সচীব মুহাম্মদ সাইদুর রহমান রুবেল, অর্থ সম্পাদক হাজী মুহাম্মদ ইকবাল মহসিন পারভেছ, মুহাম্মদ জাকির কন্ট্রাকটার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন। বক্তারা বলেন সমগ্র পাক ভারত উপমহাদেশে খাজা গরিবে নেওয়াজ ইসলামের প্রচারক, ধারক বাহক ছিলেন যিনি হানফী মাঝহাবের অনুসারী ছিলেন যার কারণে এতদঞ্চলের মুসলিমগণ হানফী মাযহাবের অনুসারী। তিনি সকলকে মাঝহাব মিল্লাতের অনুসরন, অনুকরন করার পরামর্রশ দেন। পরিশেষে দোয়া মুনাজাত এবং তবারুক বিতরণের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হয়।