আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (একাংশ) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১২২টি আসনে মোট ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা।
জোট নেতারা জানিয়েছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে। ঘোষিত প্রার্থীরা নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করা ও ভোটারদের কাছে জোটের বার্তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন বলেও জানানো হয়।
উল্লেখ্য, লিয়াকত হোসেন খোকা এর আগেও নারায়ণগঞ্জ-৩ আসন দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।