রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান

নাঈমুর রহমান / ২৭
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই মাগুরা জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান।
দলীয় নেতাকর্মীরা বলেন, দল একজন যোগ্য ও ত্যাগী নেতাকেই মনোনয়ন দিয়েছে। দীর্ঘদিন ধরে আলহাজ্ব মনোয়ার হোসেন খান দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে মাগুরা-১ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতাকর্মীরা আরও বলেন, জেলার সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে মাগুরা-১ আসনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয় অর্জন করতে সক্ষম হবে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের ওপর অর্পিত দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category