সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট

Sn Sourav / ১৭
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ জোরদার করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ সমর্থকসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি সূত্র জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় বিশেষ অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো: হাফিজুল ইসলাম (৩২): পিতা- মো: ইয়ামিন আলী, সাং- তেতুলিয়াডাঙ্গা, থানা- কর্ণহার।
২. মো: শহীদুল ইসলাম পচা (৪০): পিতা- মৃত নাসিম উদ্দিন, সাং- পবাপাড়া, থানা- শাহমখদুম।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনই দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সমর্থক।

বিশেষ অভিযানের পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের নিয়মিত অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের অপরাধের ধরণ অনুযায়ী পরিসংখ্যান :

  • ওয়ারেন্টভুক্ত আসামি: ৬ জন
  • মাদক মামলার আসামি: ২ জন
  • অন্যান্য অপরাধে জড়িত: ২২ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃত হাফিজুল ও শহীদুলসহ সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং আজ (বুধবার) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category