রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

পুরাতন রড, নিম্নমানের পাথর ও বালি দিয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অভিযোগ

Md Rezaul Islam / ১৭
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মোগলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে পুরাতন ও ব্যবহৃত রডের পাশাপাশি নিম্নমানের পাথর ও বালি ব্যবহার করা হচ্ছে, যা ভবনের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয় সূত্র জানায়, নির্মাণকাজ শুরুর পর থেকেই মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার না করে পুরাতন রড কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব রড রাতের আঁধারে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। গত প্রায় এক মাস ধরে এভাবে কাজ চলমান রয়েছে বলে এলাকাবাসীর দাবি।

প্রকল্প সংক্রান্ত তথ্য

নির্মাণস্থলে টাঙানো প্রকল্প সাইনবোর্ড অনুযায়ী, এটি বাংলাদেশ সরকারের Local Government Engineering Department (LGED)-এর বাস্তবায়নাধীন একটি প্রকল্প। প্রকল্পটি Resilient Infrastructure for Adaptation and Vulnerability Reduction (RIVER) Project-এর আওতাভুক্ত এবং উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে World Bank

প্রকল্পের বিবরণ—

  • প্রকল্পের নাম: ৫৫টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ
  • বিদ্যালয়: মোগলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উপজেলা: ভূরুঙ্গামারী
  • জেলা: কুড়িগ্রাম
  • প্যাকেজ নম্বর: LGED/RIVER/KURI/21-22/NW-01
  • নির্মাণ ব্যয়: ৬ কোটি ৯৩ লাখ ২২ হাজার ১২৩ টাকা
  • ঠিকাদারি প্রতিষ্ঠান: MJCL–STANDARD JV
  • বাস্তবায়নকাল: ৯১০ দিন

এত বড় ব্যয়ের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নির্মাণকাজের মান পরীক্ষা করা জরুরি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল সংশ্লিষ্ট দপ্তরের তদারকি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category