সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার

মোঃ আবদুল আলীম খান / ৬৪
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মোঃ আলমগীর ও তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন এর নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এর তত্ত্বাবধানে ও থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ও বিল্লালকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে। অপরদিকে তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫ টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে উত্তর চান্দলা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, বেন্ডার মেশিন ও মোবাইল ফোন লুট করা হয়। ঘটনার পরপরই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করে। এই ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত মোট ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীর, রয়েল ও বিল্লালসহ তাদের সহযোগীরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে। ডাকাত দলের প্রধান আলমগীর গ্রেফতার হওয়ার খবরে মাধবপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্ক ও অতিষ্ঠতার মধ্যে দিন কাটাচ্ছিল। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category